1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে হামলা,জেলা আরডিসিসহ ৪ পুলিশ আহত।

  • প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ১০.২৯ পিএম
  • ১৪৭৪ জন সংবাদটি পড়েছেন।

আবু সালেহ রওসাদ,

ষ্টাফ করেসপন্ডেন্টঃ

শিবচরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে হামলা চালিয়েছে এক দল জেলে ও দুর্বুত্তরা।এসময় শিবচর থানার ৪ পলিশসহ জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের উপসচিব হাবিবুর রহমান ও মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মাহবুবুল হকের নেতৃত্বে চলমান অভিযানে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্তরা। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবচর উপজেলার মৎস্য অফিস সুত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে পদ্মানদীর শিবচর উপজেলা চরজানাজাত এলাকায় নদীতে একদল জেলে জাল ফেলে মা ইলিশ ধরার চেষ্টাকালে অভিযান পরিচালিত হয়।এসময় মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান ও শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদসহ পুলিশের একটি টিমের উপস্থিত ছিলেন। অভিযানের এক পর্যায়ে অতর্কিতভাবে একদল জেলে ও স্থানীয়রা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।এসময় হামলাকারীরা নৌকায় থাকা রামদা, সেনসহ ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ঘটনায় চার পুলিশ সদস্য সহ আরডিসি মাহবুবুল হক আহত হয়েছে বলে জানা যায়।এসময় ১৪ জন জেলেকে মাছ ধরার অভিযোগে আটক করা হয়।এক পর্যায়ে অভিযানিক দল সেখান থেকে চলে আসতে বাধ্য হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান বলেন,দুপুর ১টার দিকে পদ্মানদীর শিবচর উপজেলা চরজানাজাত নদীতে একদল জেলে জাল ফেলে মা ইলিশ ধরার চেষ্টা করছে। এমন খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি।এসময় দুর্বৃত্তদের ছোড়া একটি মাটির খন্ড আরডিসি মাহবুবুল হকের মাথায় এসে পড়লে তিনি আহত হয়।এছাড়াও অভিযানে অংশ নেওয়া চার পুলিশ সদস্য আহত হয়।

এদিকে সন্ধার দিকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নেতৃত্ব মাদারীপুর সদর ও শিবচর থানা পুলিশ,আনসার,কোষ্টগার্ডের প্রায় অর্ধ শতাধিক সদস্য একযোগে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।এসময় শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম রাকিবুল হাসান ও মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যজিষ্ট্রেট আল মামুন উপস্থিত ছিলেন।এসময় ফরিদপুরে সালতা উপজেলা থেকে মাছ ক্রয় করতে আসা দুই যুবককে মাছসহ আটক করেন।এদিকে (সন্ধা ৭ টা এ রিপোর্ট লেখা পর্যন্ত) শিবচর উপজেলার বন্দোরখোলা ও চরজানাজাত এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

এদিকে প্রশাসন কঠোর অবস্থানে থাকার পরেও কোনভাবেই থামানো যাচ্ছেনা মাছ ধরা।রাতের আধাঁরে শিবচরের পদ্মার নদীর তীরবর্তী চরজানাজাত, কাঠাঁলবাড়ি, মাদবরেরচর, বন্দোরখোলা ইউনিয়নের প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে অবাদে বিক্রি হচ্ছে মাছে।কোন কোন চরে হাট বসিয়ে মাছ বিক্রি করছেন জেলেরা।এসব এলাকায় দূর দুরান্ত থেকে শিশু,নারী পুরুষ অল্প দামে মাছ ক্রয় করছেন বলে জানা যায়।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর থেকে এ পর্যন্ত শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় দেড়শতাদিক জেলেকে মা ইলিশ ধরার অভিযোগে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!