1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরে দূর্ধর্ষ ডাকাতি, ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৩.৪৭ পিএম
  • ৭৫১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

শিবচরে এক ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্ধ লক্ষ টাকা এবং সিসিটিভির হার্ডডিস্ক লুট করে নিয়ে যায়।

বুধবার(১২ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুরবাজার এলাকার ফজলুর রহমান বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, বুধবার রাত তিনটার দিকে ওই বাড়িতে ১০/১২ জনের এক ডাকাতদল বাড়ির দারোয়ান নজরুলকে মারধর করে বেঁধে রেখে ঘরের জানালা গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে।এসময় ঘরে ঘরে থাকা ওই ব্যবসায়ী ও তার স্ত্রীকে বেঁধে ফেলে। এসময় তাদের আলমারির তালা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও তার স্ত্রীর সঙ্গে থাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪৮ হাজার টাকা এবং সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যায় ডাকাতদল।

বাড়ির কেয়ারটেকার নজরুল ইসলাম বলেন,” আমি বাড়ির ওই ছোট ঘরটিতে থাকি। আজ রাত ৩ টার দিকে আমি টয়লেটে যাওয়ার জন্য বের হলে ৩ জন ডাকাত আমাকে বেঁধে বাড়ির মালিকের থাকার ঘরে নিয়ে যায়।এর আগে তারা জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে।পরে আমাকে ওই ঘরে যেতে বলে।ওখানে রুমে নিয়ে আমাকে কাপড় দিয়ে মুখ ডেকে দেয়।পরে তারা কয়েক রুম থেকে জিনিসপত্র নিয়ে যায়।

বাড়ির মালিক ফজুলর রহমান বলেন,রাতে ৩ টার দিকে হঠাৎ আমার রুমে ৩ জন ডুকে আমাকে গালমন্দ করে আমাকে বেধেঁ ফেলে,পরে আমার স্ত্রীকে বেঁধে ফেলে।এর আগে আমাদের কেয়ারটেকার নজরুলকে কে যে তারা বেঁধে ফেলেছে জানতাম না।পরে তারা সব রুমে গিয়ে আসবাবপত্র তছনছ করে। তখন
স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যায়।তাদের আমি চিনতে পারিনি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন জানান, ‘সকালে খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!