1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে দুই থ্রি-হুইলার সংঘর্ষে ১ জনের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ১১.১১ পিএম
  • ১০৭৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরের দুটি মাহিন্দ্রার(থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষে সিকান্দার মুন্সী(৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার(২৬ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে বাংলাবাজার ঘাট সংলগ্ন পদ্মাসেতুর এ্যাপ্রোচ সড়কের কাঁঠালবাড়ী ইউনিয়নের হাইওয়ের সংযোগ সড়কে ৪ নং ব্রীজের কাছে দূর্ঘটনাটি ঘটে।

নিহত সিকান্দার মুন্সী মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি এলাকার হাকিম মুন্সীর ছেলে। মাহেন্দ্র চালিয়ে বাংলাবাজার ঘাট থেকে পাঁচ্চরের দিকে আসছিল।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭ টার দিকে বাংলাবাজার ঘাট থেকে পাঁচ্চরগামী একটি মাহেন্দ্রের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি চালিত থ্রি-হুইলারের সংঘর্ষ হলে সিকান্দার মুন্সীসহ তিন জন গুরুতর আহত হয়ে।পরে তাদের উদ্ধার করে স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেকান্দার মুন্সীকে মৃত ঘোষণা করেন। এ সময় মাহেন্দ্রের আরো দুই যাত্রী আহত হন। তারা স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মাইদুল বলেন,’দুই মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় আরো দুইযাত্রী আহত হয়েছেন।’

শিবচর হাইওয়ে পুলিশের ওসি গাজী মোঃ শাখাওয়াত হোসেন বলেন,” আমরা দূর্ঘটনারটি শোনার পরে শেখানে যাই।দুই পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!