1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে দুইপক্ষের সংঘর্ষে ৭জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫ জন

  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১, ১২.১৬ এএম
  • ২৫০২ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট 

 

শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৭জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। শনিবার রাত ৮টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচরের কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিক মাদবরের সাথে একই এলাকার সাবেক চেয়ারম্যান মনোয়ার বেপারীর দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। পরে শুরু হয় গোলাগুলি। এতে ৭জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১৫জন। তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
মাদারীপুরের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এমদাদুল হক রাসেল বলেন, গুলিবিদ্ধ বেশ কয়েকজন রোগী্ হাসপাতালে এসেছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি সবার চিকিৎসা চলছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার) মো. আব্দুল হান্নান জানান, পরিস্থিতি মোকাবেলায় পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!