1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শিবচরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ১১.১০ পিএম
  • ১৬৩২ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

মাদারীপুরের শিবচরে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পরে রাত আটটার দিকে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের দক্ষিন চরকামারকান্দি গ্রামে এঘটনা ঘটে।

আহতরা হলেন জামাল ফকির পিতাঃ আনোয়ার ফকির, ইব্রাহীম পিতাঃ জামাল ফকির, সামসু ফকির পিতাঃআনোয়ার ফকির, মজিবর ফকির,পিতাঃ ওয়াজদ্দিন ফকির,মান্নান ফকির পিতাঃ মজিবর ফকির, রবিউল মোল্লা পিতাঃ হায়দার মোল্লা, রফিকুল মোল্লা, পিতাঃ হায়দার মোল্লা,শরিফুল মাদবর পিতাঃ দুদু মিয়া মাদবররসহ প্রায় ১৫ জন। এদের মধ্যে শরিফুল মাদবর এর অবস্থা গুরুতর থাকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানন্তর করা হয়েছে।এছাড়া ৪/৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সুত্রে জানাযায়, দক্ষিন চরকামারকান্দি গ্রামে সিদ্দিক মাষ্টার ও হযরত মাদবর গংদের সহিত ফকির বংশের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। আজ সন্ধার দিকে ফকির বাড়ির লোকজন তাদের বাড়ির মসজিদে মাগরিবের নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিল।এসময় সিদ্দিক মাষ্টার, হরযত মাদবর,মোসলেম মাদবর,মোকসেদ মাদবর,বিল্লাল মাদবরসহ প্রায় ১৫ থেকে ২০ জন ফকির বাড়ির মসজিদে বসে থাকা লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে তারা আহত হন। এ ঘটনায় প্রায় ১৫ জন গুরুত্বর আহত হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাকিবুল ইসলাম বলেন,ইতমধ্য আহত ৮ জন ভর্তি হয়েছে। ৪/৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এছাড়া শরিফুল নামে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানন্তর করা হয়েছে।

এঘটনায় শিবচর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাগরিবের নামাজের সময় ঘটনা শুনে আমি পুলিশ পাঠাই।এখন এলাকা শান্ত রয়েছে।তবে এখনো কেউ অভিযোগ করে নি।অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।

অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!