1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরন-shibcharnews24

  • প্রকাশিত : রবিবার, ৭ মার্চ, ২০২১, ১১.৪৫ এএম
  • ১০১৪ জন সংবাদটি পড়েছেন।

খালিদ জিহাদ খান,

শিবচরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে স্কুল কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে চিত্রাংকন,রচনা,আবৃতি,এতিহাসিক ৭ ই মার্চের ভাষন প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার (৭ই মার্চ) শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টা থেকে তিন ঘন্টা ব্যাপী স্থানীয় নুর ই আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার নবনির্বাচিত মেয়র আওলাদ হোসেন খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌরসভার সাবেক পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্বা মোসলেম উদ্দিন খান,শিবচর উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লা ও শিবচর উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক ডা. মোঃ সেলিম।

এসময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাকিবুল হাসান, শিবচর থানার ওসি মিরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃরফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!