1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১০.১৫ পিএম
  • ৮৫৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষন ও ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার(২৫ ডিসেম্বর) বিকেলে আড়িয়াল খাঁ নদের ৬.৩০০ কি.মি নদীর তীর প্রতিরক্ষা এবং ১৪.৭৫০ কি.মি. নদী ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি। এ সময় পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি এবং উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি উপস্থিত ছিলেনন।

জানা গেছে, আড়িয়াল খাঁ নদী তীর সংরক্ষন ও ড্রেজিং শীর্ষক প্রকল্পের আওতায় আড়িয়াল খাঁ নদের বাম তীরে সন্ন্যাসীরচর ইউনিয়নে ২.৮০০ কি.মি। বহেরাতলা ইউনিয়নের নদী তীরের ১ কিলোমিটার পথ। ডান তীরে শিরুয়াইল ও নিলখী ইউনিয়নের ২.৫০০ কি.মি পথসহ মোট ৬.৩০০ কি.মি নদী সংরক্ষন কাজ এবং আড়িয়াল খাঁ নদের উৎরাইল হাট বাওরের ইনটেক চ্যানেল পর্যন্ত মোট ১৪.৭৫০ কি.মি পথ ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক ড.রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, যুগ্নসচিব এসএম রেজাউল মোস্তফা কামাল, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, শিবচর উপজেলা চেয়ারম্যান আ.লতিফ মোল্লাসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!