1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে অসহাদের পাশে ইলিয়াছ আহম্মেদ চৌধুরী স্মৃতি সংসদ ও মাদারীপুর জেলা পরিষদ

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ১২.৫০ পিএম
  • ১২৯৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪ডেস্কঃ

মাদারীপুরের শিবচরে হতদরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে ইলিয়াছ আহম্মেদ চৌধুরী স্মৃতি সংসদের ও মাদারীপুর জেলা পরিষদের পক্ষ থেকে শিবচর পৌরসভাসহ উপজেলার ১৯টি ইউনিয়নে প্রায় দুই হাজার ৬শত পঞ্চাশটি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

১১ এপ্রিল (শনিবার ) সকালে থেকে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া জনসাধারণ মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীরা নিরাপদ দুরত্ব বজায় রেখে প্রতিটি ইউনিয়নের তালিকাভুক্ত অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু সম্বলিত একটি প্যাকেট বিতরন করেন।

সরেজমিনে মাদবরেরচর ইউনিয়নের মাদবরেচর আর.এম উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়,প্রত্যকে নিরাপদ দুরত্ব থেকে ১২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছেন।এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন,মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী,মাদবরেরচর ইউনিয়নআওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ হালীম ঢ়াড়ি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ফজলুল হক মুন্সী,মাদবরেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিউর রহমান হাওলাদার,ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম মাদবর যুবলীগ নেতা আঃ আলীমসহ মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের নেতৃবৃন্দ।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ফজলুল হক মুন্সী জানান,আমরা আমাদের প্রয়াত নেতা মরহুম ইলিয়াছ আহম্মেদ চৌধুরী স্মৃতি সংসদের ও মাদারীপুর জেলা পরিষদের যৌথ উদ্যগে আমরা এই ইউনিয়নে ১২০ টি পরিবারের মধ্য খাবার বিতরন করছি।

উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান বলেন,আজ আমরা মরহুম ইলিয়াছ আহম্মেদ চৌধুরী স্মৃতি সংসদ ও মাদারীপুর জেলা পরিষদের যৌথ উদ্যগে অসহাদের মাঝে খাবার বিতরন করছি।এছাড়াও আমাদের দল ও সকারের পক্ষ থেকে খাবার বিতরন অব্যহত রয়েছে।

অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে খবর দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!