1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরের পদ্মানদী থেকে যুবকের মরদেহ উদ্ধার-shibcharnews24

  • প্রকাশিত : শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ৩.৫০ পিএম
  • ৯৭১ জন সংবাদটি পড়েছেন।

কাঠালবাড়ি ব্যুরোঃ

শিবচরের বাংলাবাজার ঘাট সংলগ্ন পদ্মানদী থেকে অজ্ঞাত এক যুবকের(৩০) মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

শনিবার (৩ এপ্রিল) সকাল ৮ টার দিকে বাংলাবাজার লঞ্চ ঘাটের তিন নম্বর পল্টুন সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কাঠালবাড়ি নৌপুলিশ ও শিবচর থানা পুলিশ গিয়ে পানিতে ভাসতে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।পরে মরদেহটির পরিচয় জানতে শিবচর থানা থেকে পিবিআই, গোপালগঞ্জ ও সিআইডি, ফরিদপুর অঞ্চলে যোগাযোগ করা হয়।
পরে দুপুর একটার দিকে পিবিআই,গোপালগঞ্জ এর পরিদর্শক সংকর ও সিআইডি, ফরিদপুর এর উপপরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্ব পুলিশের দুটি দল ক্রোস ম্যচিংয়ের মাধ্যমে মরদেহটি সনাক্তের চেষ্টা করে।
তবে (দুপুর আড়াইট রিপোর্ট লেখা পর্যন্ত) মরদেহটি সনাক্ত করা সম্ভব হয়নি।

সিআইডির উপপরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ‘দুপুরে শিবচর থানা থেকে মরদেহটি সনাক্তের জন্য আমাদের সাথে যোগাযোগ করা হয়।আমার প্রায় দেড় ঘন্টা ধরে চেষ্টা করছি।তবে পরিচয় জানতে পারলে আপনাদের জানানো হবে”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন বলেন,’ সকালে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্বার করা হয়।আনুমানিক বয়স ৩০ হবে।তবে পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!