1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শিবচরের অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ৭.০০ পিএম
  • ১১৩৬ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,মাদারীপুর

শিবচরের অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মাদবরেচর হাট থেকে শাহজালাল মুন্সি ও রিদয় মুন্সি নামে দুই জনকে কারেন্ট জালসহ আটক করা হয়।আটক দুই জনই শিবচর উপজেলার রাজারচর উকিলকান্দি গ্রামের শুক্কুর মুন্সির ছেলে।

শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, দুপুরে মাদবরেরচর হাটে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও শিবচর থানা পুলিশ একযোগে অভিযান পরিচালনা করেন।সেখানে অবৈধভাবে জাল বিক্রির অভিযোগে তাদের আটক করা হয়।এছাড়াও প্রত্যকের কাছ থেকে আনুমানিক ১০০০ মিটার করে ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ২ জনকে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় প্রত্যককে ৫০০০/- টাকা করে মোট ১০০০০/- টাকা জরিমানা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এটিএম সামসুজ্জামান বলেন, অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!