1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে বাসের নিচে পিষ্ট হয়ে নিহত ১-shibcharnews24

  • প্রকাশিত : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১, ৬.৪১ পিএম
  • ৯৭২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে বাসের নিচে পিষ্ট হয়ে ফারুক মুন্সী (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। উত্তেজিত জনতা ঘাতক তুরান পরিবহন (বগুড়া ব-৬২৭৬) আগুন জ্বালিয়ে দেয়।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৩টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক মুন্সী জেলার রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী গ্রামের জাফর মুন্সীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ফারুক অসাবধানতাবশত
রাস্তার এক পাশ থেকে পার হতে ছিলো।এসময় তুরান পরিবহনের একটি দ্রুতগামী বাস মাদারীপুর শহর থেকে মোস্তফাপুরের দিকে যাচ্ছিল এসময় সময় বাসটির চাকায় পিষ্ট হয়ে ফারুক ঘটনাস্থলে নিহত হয়।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মাদারীপুর শহর-মোস্তফাপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে বাসের আগুন নিভায় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ১ ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক করে।

মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!