1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

কালকিনিতে ছোট ভাইয়ের হামলায় আহত বড় ভাইয়ের মৃত্যু-shibcharnews24

  • প্রকাশিত : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ৪.৪০ পিএম
  • ১৩২৪ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্টঃ

মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের হামলায় মোঃ সামচুল হক মাতুব্বর-(৬২) নামের এক আহত বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন।
পুলিশ, এলাকা ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী এলাকার রামচন্দ্রপুর গ্রামের আমির হোসেন মাতুব্বরের ছেলে মোঃ সামচুল হক মাতুব্বরের সঙ্গে তার সৎ ছোট ভাই আজিজুল হক ওরফে জুলহাসের দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত শুক্রবার সকালে নিহত সামচুল হকের উপর হামলা চালায় সৎ ছোট ভাই আজিজুল হক। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মাড়া যায়। খবর পেয়ে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।
প্রতক্ষদর্শী মোঃ জাকির হোসেন বলেন, আমাদের সামনে সামচুল হককে মারধোর করেন তার সৎ ছোট ভাই আজিজুল হক ওরফে জুলহাস।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে আমরা নিহত সামচুল হকের লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!