1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

হাজারো যাত্রীর বাড়তি চাপে কাঠালবাড়ি শিমুলিয়া নৌরুট

  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ৩.১৫ পিএম
  • ১৬৯৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধে সারাদেশে গনপরিবহন বন্ধ ও সাধারন ছুটি ঘোষণা করা হলেও আজ থেকে ঢাকামুখো যাত্রীদের চাপ বেড়েছে দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার খ্যাত কাঠালবাড়ি -শিমুলিয়া ঘাটে।ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয়েছে পারাপারের প্রতিযোগিতা। সকাল থেকে রাজধানী মুখী যাত্রীদের ভীড়ে যেন করোনা উৎসবে পরিণত হয় কাঠালবাড়ি ঘাটে।দেশব্যাপী করোনা সংক্রমণ ঠেকাতে সরকার সতর্ক থাকলেও পদ্মা নদীর কাঠালবাড়ি -শিমুলিয়া নৌরুটে যেন পারপারে প্রতিযোগিতায় লেগেছে হাজার হাজার মানুষ

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ১২ টা থেকে ২ টা পর্যন্ত সরেজমিনে কাঠালবাড়ি ঘাটে দেখা যায়, সরকারের ঘোষনা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও ফেরীযোগে পাড়ি দিচ্ছে হাজার হাজার মানুষ।আইন স্মুঙ্খলাবাহীনির তৎপরতা
তেমন নেই ঘাটে।

বিআইডব্লিউটিসির কাঠালবাড়ি ঘাট সুত্রে জানা যায়,গত কয়েকদিন ধরেই ৪/৫ টি ফেরীতে সীমিত অাকারে যাননবাহন পার করা হচ্ছে।‌এ‌দিকে ঢাকার গা‌র্মেন্টসগু‌লো খোলার কার‌ণে বি‌ভিন্ন জেলা থে‌কে বিকল্প ভা‌বে ভে‌ঙে ভে‌ঙে ঘা‌টে এ‌সে ফেরী‌তে ক‌রে ঢাকামুখী যাত্রীরা ফেরী পার হ‌চ্ছে।তবে যাত্রীদের সাথে প্রাইভেটকার, অ্যাম্বুলেন্সসহ জরুরী সেবাদানকারী যানবাহন ও পার করা হচ্ছে।

এদিকে আজ সকাল থেকে ঘাটে চলমান ১৭ টি ফেরীর মধ্য ২ টি রোরো,২ টি ডাম্ব,২ টি কে ধরন ও ১ টি মধ্যম ফেরীর মাধ্যমে যাত্রী ও যানবাহন পার করানো হচ্ছে।

বরিশাল থেকে ঢাকা গামীযাত্রী শাহআলম জানান,’খুব কষ্টকরে অনেক টাকা খরচ করে এ পর্যন্ত আসছি। কি করবো? আজ অনেক দিন ধরে বাড়িতে বসা,কোন কাজ নেই।ঢাকা যাই দেহি কোন কাজ পাই কিনা’

বিআইডব্লিউটিসি কাঠালবাড়ি ঘাটের সহকারি ব্যবস্থাপক সামসুল আরেফিন বলেন, সকাল থেকেই রাজধানীমূখী যাত্রীর অতিরিক্ত চাপ রয়েছে।আজ ৭ টি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পার করানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!